ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কর্ণফুলী নদী থেকে ফুটবল তুলতে গিয়ে মিনহাজ (১৯) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (১৯ জুলাই) বিকালে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট সেতুর নিচে এই ঘটনা ঘটে। রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি ওই কলেজ শিক্ষার্থীর।


নিখোঁজ কলেজ শিক্ষার্থী মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। মিনহাজ বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতু নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এসময় সে স্রোতের তোড়ে নিমিষেই তলিয়ে যায়।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতু নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এ সময় মিনহাজ কর্ণফুলী নদীর স্রোতের তোড়ে নিমিষেই তলিয়ে যায়।


বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার। নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে।

ads
ads
ads

Our Facebook Page

↑